ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালন, সচেতনতা র্যালি ও বৃক্ষরোপণ উৎসব উদযাপন
- Posted by tca
- Categories Message Board
- Date July 2, 2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের নির্দেশনা অনুযায়ী ২৯ জুন, ২০২৬ তারিখে দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, সচেতনতা র্যালি এবং বৃক্ষরোপণ উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকবৃন্দ বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।







You may also like
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭–এর জন্য একটি ড্রপডাউন/ঝুলন্ত ব্যানার (The Carter Academy School & College)
মতবিনিময় সভা
The Carter Academy School & College-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত SSC-2026 পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং HSC/একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই সঙ্গে The Carter Academy School …
